সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় রবিউল চেয়ারম্যান নির্বাচিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (জোড়াফুল প্রতীক) মোঃ রবিউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদুর রহমান লিটন পেয়েছেন ১০ হাজার ৭১৭ ভোট।
বুধবার (০৮মে) রাত পৌনে ১২টার দিকে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলঅ নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হকসহ সরকারী কর্মকর্তাগণ। এরআগে সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ৫৪ ভোট কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গননা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ খালেদ মাহমুদ (টিউবয়েল প্রতীক), তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ রায়হান তানভীর ( চশমা প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৮৩৯ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন (ফুটবল প্রতীক) মোছাঃ রিনা পারভিন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মহুয়া পারভিন লিপি পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।
সহকারী রির্টানিং অফিসার ও নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম এতথ্য নিশ্চিত করে জানান, নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ১৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৯৮ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৫৩ জন। এ উপজেলায় তিন পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর