মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় একরাতে কৃষকের ১৫ টি গরু চুরি 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে একই রাতে চারজন কৃষকের গোয়াল ঘরের বেড়া ও তালা ভেঙ্গে ১৫ টি গরু চুরি সংঘটিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৭ মে দিবাগত রাতের কোন এক  সময়ে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউনিয়নের ২ নং ওয়াডের ইউপি সদস্য শহিদুল ইসলাম।
কৃষকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের গোয়াল ঘরের গরু চুরি হয়েছে।
কৃষকরা হলেন একদন্ত ইউনিয়নের হায়দার পুর গ্রামের রমজান আলী মৃর্ধার ৫ টি গরু, আমজাদ হোসেন রাজু’র ৬ টি গরু, আব্দুল আজিজের ২ টি গরু এবং আব্দুল হাই টুনু শেখের ২ টি গরু চুরি হয়েছে।
কৃষক রমজান জানান, সংঘবদ্ধ চোরের দল একরাতে আমাদের গ্রামের ৪ জন কৃষকের ১৫ টি হরু চুরি করে নিয়ে যায়। গরু গুলোর আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর