মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাতক্ষীরায় কসাইয়ের হাতে র‍্যাব সদস্য খুন

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ৪/০৪/২০২৪ ইং তারিখ শনিবার সন্ধ্যার পরে। এলাকাবাসী জানায়, শনিবার রাতে মৃত শহর আলীর পুত্র
আফসার ও আজিজের বাড়ির জমি জায়গার সংক্রান্ত বিষয় নিয়ে সালিশী বৈঠক বসে।সেই বৈঠকে র‍্যাব সদস্য আজিবার রহমান কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে।তখন  রড় ভাই কসাই আফসার তার আপন ছোট ভাই র‍্যাব সদস্য আজিবর রহমানকে গরু কাটা কুপা দিয়ে সালিশী বৈঠকের মধ্যেই এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম  করে। শনিবার  রাতেই আজিবার কে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল নিলে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন লাইফ সার্পোর্টে থাকার পর আজ সোমবার রাত একটার দিকে মারা যায়।
এ ঘটনার পর থেকেই তার আপন ভাই কসাই আফসার পলাতক আছে। র‍্যাব সদস্য আজিবর রহমানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সহ সুশীল সমাজ কসাই আফসার কে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর