মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ফরিদপুরে দুই বিএনপি নেতা বহিষ্কার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ মে, ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

২১ মে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচনে অংশ নেওয়ায় পাবনার ফরিদপুর উপজেলা দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

৪মে (শনিবার) বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়। দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ১৫৯টি উপজেলার মধ্যে বিএনপির এই দুই নেতা অংশ গ্রহণ করেছে। তারা হলেন,মো: জিয়াউর রহমান জিয়া,(সদস্য ফরিদপুর উপজেলা বিএনপি) ভাইস চেয়ারম্যান পদে ও মোছা: নাছরিন পারভিন মুক্তি (যুগ্ন আহ্বায়ক ফরিদপুর উপজেলা বিএনপি) মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর তাঁদের নির্বাচন থেকে ফেরানোর নানা চেষ্টা করা হয়। এ লক্ষ্যে প্রার্থীদের কাছে স্থায়ী কমিটির সিদ্ধান্তের একটি চিঠি পাঠানো হয়। পাশাপাশি দলের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বোঝানোর জন্য। সব উপেক্ষা করেই তাঁরা নির্বাচনে নেমেছেন।

উপজেলা বিএনপি সদস্য সচিব ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল হাকিম খাঁন বলেন, ‘দল করতে হলে দলের শৃঙ্খলা তো মানতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করা মানে এই অবৈধ সরকারকে স্বীকৃতি দেওয়া। দলের চেয়ে নির্বাচন নির্বাচন কখনো বড় কিছু হতে পারে না। আপনি দল করবেন, আবার দলের সিদ্ধান্ত মানবেন না, এটা হতে পারে না।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর