মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে বিএনপির স্যালাইন-পানি বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

তীব্র দাবদাহে পথচারী ও ছিন্নমূল মানুষকে স্বস্তি দিতে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার নাজিরপুর বাজারের বিভিন্ন পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে ওই  স্যালাইন পানি বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মুরাদ লাবু। বিএনপির এ আয়োজনে প্রায় দেড় হাজার মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হলো।
এরআগে নাজিরপুর বাজারের তিনরাস্তার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকি, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মুরাদ লাবু, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, আবু সামা রান্টু ও ইমান আলী দুলু, ছাত্রদলের সভাপতি হামিদুর রহমান হামিদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রবিউল  সহ নাজিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মুরাদ লাবু বলেন, এই তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের কষ্ট লাঘব করতে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এলাকার মানুষের কল্যানে নাজিরপুর ইউনিয়ন বিএনপি সবসময় পাশে ছিলো এবং থাকবে। দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় এই ধারাবাহিক প্রোগ্রাম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর