মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে মায়ের ওপর অভিমানে ছেলের আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১ মে, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ন

পাবনার চাটমোহরে সাজন ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলা পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে ও চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমান্ট স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র।
মঙ্গলবার ( ৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে আফ্রাতপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঐ দিন দিবাগত রাতে সাজন ইসলামের মা তাকে পড়ালেখা নিয়ে বকাঝকা করলে সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে কম্পিউটারের চার্জারের তাঁর পেঁচিয়ে আত্মহত্যা করে। তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ঘরের দড়জা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর