মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে ২ হাজার কৃষক পেল আউশ ধানের বীজ ও সার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ২ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, আরো বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল মতিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন, ছাইকোলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান নুরু  প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে জানান, কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলা পৌর সদর ও ১১ টি ইউনিয়নের মোট ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ,১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর