মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পথচারীদের বিনামূল্যে শরবত বিতরণ করলেন ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্ট

মো: গোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন

চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত প্রায় ৪০০-৪৫০ জন মানুষের মধ্যে শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত) বিতরণ করছে ভাঙ্গুড়ার ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্ট। ভাঙ্গুড়া বাজারের প্রান কেন্দ্রে ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্টের সামনে রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকে এমন উদ্যোগ নেওয়া হয়।

ভ্যানচালক নয়ন ও পথচারী সুরুজ বলেন, তীব্র গরমে এমন উদ্যোগ খুবই ভালো। ঘরোয়া হোটেলের এই মানবিক কাজ প্রশংসনীয়। আরো অনেকে যদি এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তাহলে অনেক মানুষ উপকৃত হবে। গরমে একটু স্বস্তি পাবে।

আরেক পথচারী আতিক বলেন, তীব্র দাবদাহে দেশের পরিস্থিতি দিন দিন কঠোর হচ্ছে। এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত যে কতটা স্বস্তির তা যিনি পান করে সেই বলতে পারবেন। যারা বাইরে বের হয় বিশেষ করে শ্রমিকরা তাদের মধ্যে একটু সাময়িক স্বস্তি ফিরিয়ে দিতে এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

এ বিষয়ে নিয়ে ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্টের মালিক মোঃ লুতফর রহমান জানান, ঢাকাসহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড দাবদাহের মধ্যে অবস্থান করছে। এমন সময় আজ থেকে ঘরোয়া হোটেল ও রেস্টুরেন্টে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদের ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর