মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

টেবুনিয়া কৃষি খামার শ্রমিক লীগের উদ্যোগে মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৩:৪২ অপরাহ্ন

পাবনা সদর উপজেলার টেবুনিয়া কৃষি খামার শ্রমিক লীগের উদ্যোগে মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার বিকাল ৪টায় জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর নির্দেশনায় টেবুনিয়া সিড গোডাউন মোড়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

কৃষি খামার শ্রমিক লীগের আব্দুল হালিমের সভাপতিত্বে ও মো. দিয়ানতের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, এম.এ. আজিম, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, আমিনুর রহমান মানিক, আশরাফুল আলম সুমন, বিএডিসি সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মনিরুল ইসলাম প্রমূখ।

এসময় শ্রমিক নেতা মো. ফারুক, খায়রুল, অলিউল, বকুল, হাসেন, আরিফ, জয়নালসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় খামার বাড়ীর শ্রমিকদের বেতন ভাতা ও স্থায়ী করণসহ সকল দাবী আদায়ের আন্দোলনের সাথে পাবনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর