মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় জড়িত সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন ওরফে পাশাকে মনোনয়নপত্র জমাদানে বাধা, অপহরণ ও মারধরের ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীকে অব্যাহতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এম ওয়াহিদুজ্জামান পিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতি ও সোহেল রানা মুন্নুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

অব্যাহতিপত্রে জানানো হয়, আগামী ৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘঠিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র জমাদানে বাধা প্রদান, মারপিট ও অপহরণের ঘটনাসহ অনাকাঙ্খিত ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সুমনের জবানবন্দি, নিউজপোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ঘটনায় সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীর সম্পৃক্ততা রয়েছে। যা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী।

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে সম্পৃক্ততা থাকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিংড়া উপজেলার সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত চিঠিতে অপহৃত প্রার্থী দেলোয়ার হোসেন ওরফে পাশাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

দেলোয়ার হোসেন ওরফে পাশা কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার কলম ইউনিয়নের পার সাঐল এলাকার শের আলীর ছেলে।

গত ১৫ই এপ্রিল বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে মারধর করে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় লুৎফুল হাবিব রুবেলের অনুসারীরা। এরপরে সিংড়ার সাঐল গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

এ ঘটনায় তার বড় ভাই মজিবর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করার পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হামলার ঘটনার সঙ্গে প্রতিমন্ত্রীর শ্যালক উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলের নাম গণমাধ্যমে উঠে আসে।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে রোববার (২১ এপ্রিল) নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অপহরণ ও মারধরের শিকার দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর