মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে আগুনে ৪ ঘর পুড়ে ছাই

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০:২০ অপরাহ্ন

পাবনার চাটমোহরের পার্শ্বডাঙ্গায় মৃতঃ আব্দুর রাজ্জাকের বাড়িতে আগুন লেগে ৩ ছেলে ও স্ত্রীর চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে এ আগুন লাগে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়। ইতিমধ্যে খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে রাজ্জাকের বাড়ির চারটি টিন শেড ঘর ও আসবাব পত্র, পেয়াজ, রসুন পুড়ে ছাই হয়ে যায়।

আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল লতিফ ও কালু সহ স্থানীয়রা জানান, রান্নাঘরে রান্না করার সময় বাড়ীর ছোট একটি ছেলে খেলার ছলে ওই আগুন লাগিয়েদেয় রান্না ঘরে। মহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে এক ঘর থেকে অন্য ঘরে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে মর্মে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।

চাটমোহর ফায়ার সার্ভিস টিম লিডার মোঃ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনার স্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হই। ইতিমধ্যেই চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অনেক ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর