সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহর উপজেলা নির্বাচনে তিন পদে ১১ জনের লড়াই

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় ধাপে পাবনার চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন। চলছে যারযার মতো প্রচার প্রচারণা ও ভোট প্রার্থনার লড়াই। এ উপজেলায় চেয়ারম্যান পদে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল এবং পাবনা জজ কোর্টের এজিপি এ্যাডঃ সাইদুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ) মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক (আওয়ামীলীগ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (আওয়ামীলীগ), মোঃ আসাদুজ্জামান পান্না (আওয়ামী লীগ), ওবায়দুল ইসলাম মিঠু (আওয়ামী লীগ) ও হুমায়ুন কবির (আওয়ামী লীগ) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন (আওয়ামীলীগ), সাবিনা ইয়াসমিন রানী (আওয়ামী লীগ) ও আরিফিন আকতার লিলি (আওয়ামী লীগ) মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিন পদে সকল প্রার্থী ছুটে চলছেন ভোটারদের কাছে। চাইছেন তাদের পক্ষে ভোট ও দোয়া। ইচ্ছে মতো দিচ্ছেন তাদের নির্বাচনী ওয়াদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর