মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রর্দশনী পুরস্কার ও সমাপনী 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৯:২২ অপরাহ্ন

“প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী পুরস্কার ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটোরিয়াম আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার আকলিমা খাতুন।উক্ত প্রর্দশনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পুরস্কার বিতরণ করা হয়।
এদের মধ্যে গরু/মহিষ ক্যাটাগরিতে প্রথম হয়েছে দেবোত্তর এলাকার সিমা খাতুন, ২য় হয়েছেন সিংহরিয়া গ্রামের রেজাউল করিম, ৩য় হয়েছেন সিংহরিয়া গ্রামের আজিজুল হক, ছাগল /ভেড়া ক্যাটাগরিতে ১ম হয়েছেন কৈজুরি গ্রামের আমিন প্রামানিক,  একই গ্রামের ২য় হয়েছেন সাইদুল ইসলাম, ৩য় হয়েছেন রাধাকান্তপুর শহিদুল ইসলাম ও দেবোত্তর গ্রামের সোহানুর রহমান।
হাঁস/মুরগি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শরীফ কায়েস মাহমুদ চৌধুরী,  দ্বিতীয় হয়েছেন সঞ্জয়পুর গ্রামের শরিফা,  তৃতীয় হয়েছেন কুষ্টিয়া পাড়া গ্রামের শামীম হোসেন, সৌখিন পাখি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ডেঙ্গাগ্রাম গ্রামের সোহানুর রহমান,  দ্বিতীয় হয়েছেন সিংহরিয়া গ্রামের নাফিজ ইমতিয়াজ,  তৃতীয় হয়েছেন দেবোত্তর এলাকার রাকিবুল ইসলাম, প্রযুক্তি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দেবোত্তর এলাকার মাহবুব আলম,  দ্বিতীয় হয়েছেন আটঘরিয়া এলাকার সবুজ বাংলা রিনিউ এ্যাবল এর্নাজি লিঃ, তৃতীয় হয়েছেন এসিআই এনিমেল জেনেট্রিকস, বিশেষ পুরস্কার পেয়েছেন নাগদহ গ্রামের ফজজুল হক।
উক্ত পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর