মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭:২৬ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা উন্নত জাতের পশু প্রাণী প্রদর্শনী হয়। এছাড়া সেখানে স্থানীয় শিল্পীদের দ্বারা সংস্কৃতি কর্মকাণ্ড পরিচালিত হয়।

জানা যায়, সারা দেশের ন্যায়  ভাঙ্গুরাতেও ২০২৪ সালের প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ অফিস। সকাল থেকে শুরু হয়ে কর্মসূচি চলে বিকাল পর্যন্ত। কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার প্রায় অর্ধশত কৃষক ও খামারি। এছাড়া অনেক কিছু পাখি ও বিড়াল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে। প্রদর্শনীতে স্থানীয় দুগ্ধ সংশ্লিষ্ট উদ্যোক্তারা অংশ নেয়। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীরাও নানা ধরনের সেবার প্রতিশ্রুতি সম্বলিত ফেস্টুন ব্যানার নিয়ে প্রদর্শনীতে স্টল বসান। অনুষ্ঠানের আকর্ষণীয় ছিল আদর্শ কৃষক ও খামারীদের প্রতীকি খামার ও বাড়ি। প্রদর্শনী চলাকালীন সময়ে স্থানীয় শিল্পীরা নানা ধরনের গান ও নাচ পরিবেশন করে আগত দর্শণার্থীদের মুগ্ধ করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার তাসমীয়া আক্তার রোজী। পুরো প্রদর্শনী এলাকা একাধিক বার ঘুরে দেখেন সরকারি কমিশনার তাসমীয়া আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা সমবায় অফিসার জাহিদ হাসান সহ সরকারি কর্মকর্তা, ভাঙ্গুরা সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনসহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর