মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ রমজান প্রেসক্লাব ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, উপজেলায় নব যোগদান কৃত নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।

রাজনীতিবিদদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, ইবনুল হাসান শাকিল, ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলের আগে অতিথিদের সাথে নবগঠিত প্রেসক্লাবের সভাপতি রায়হান আলী ও সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্য সদস্যবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ভাঙ্গুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফারুক হোসেন, শরৎনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, হাজী ওয়াজ উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়া উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ ও ক্লিনিকের পরিচালক বৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম আমিনুল ইসলাম মিয়াজী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর