মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিএনপির প্রয়াত এমপির দোয়া মাহফিলে অশ্রুসিক্ত নেতাকর্মি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত এমপির বড় ছেলে ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু গুরুদাসপুর বাজারের নিজ বাসভবনে ওই মাহফিলের আয়োজন করেন। এতে দলের তৃণমূল নেতাকর্মি, সমর্থকসহ শত শত মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) গুরুদাসপুরের চাপিলা ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি নাজমুল করিম নজু, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজন, মশিন্দা ইউনিয়ন বিএনপির কারানির্যাতিত নেতা আব্দুল মান্নান, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভোলা, মশিন্দা যুবদলের আহ্বায়ক পলাশ প্রমুখ।

বক্তারা প্রয়াত এমপি মোজাম্মেল হকের বিভিন্ন দিক ও উন্নয়নমূলক চিত্র তুলে ধরে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত বক্তব্য রাখেন। অশ্রুসিক্ত হয়ে পড়েন দলের নেতাকর্মিরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর থানা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশিদ। এরপর বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম। ইফতার পূর্বে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মি ও সর্বস্তরের হাজারো জনগণ মোনাজাতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর