মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নিমাইচড়া স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা,সোহেল সভাপতি ও নাইমুর সম্পাদক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) রাতে চাটমোহর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির ও সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন স্বাক্ষরিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্যাডে এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল রানা কে সভাপতি ও যুবনেতা মোঃ নাইমুর রহমান-কে সাধারন সম্পাদক নিযুক্ত করে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আরো যাদের নাম ঘোষণা করা হয়েছে- মোঃ সুজন মাহমুদ (সিনিয়ার সহ-সভাপতি), মোঃ আলমাস সরকার (সহ-সভাপতি), মোঃ কাওছার রহমান (সিনিয়ার যুগ্ম-সাধারন সম্পাদক), মোঃ সিরাজুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক-১), মোঃ রতন সরকার (সাংগঠনিক সম্পাদক-২)।

উল্লেখ্য, গত ২২ জুলাই ২০২৩ ইং নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের বর্ধিত সভা সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে মিছিল স্লোগানে বর্ধিত সভাস্থল চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ মাঠ কে জন সমূদ্রে পরিনত করে। প্রার্থীদের মাঝে সমঝোতা না হওয়ায় ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকার কারনে নিমাইচড়া আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কমিটি ঘোষণাকে পিছিয়ে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ কমিটি ঘোষণা করা হয়। নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের নেতা-কর্মীদের দাবি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর