মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় শিলাবৃষ্টিতে ঘরবাড়ী লন্ড ভন্ড, ফসলের ব্যাপক ক্ষতি

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ন

আটঘরিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের ঘরবাড়ী লন্ড ভন্ড, ফসলের ব্যাপক ক্ষতি, মারা গেছে হালের গরু। সম্প্রতি শিলাবৃষ্টিতে এই অবস্থা হয়েছে আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর নছিরামপুর সহ আশপাশের এলাকার ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। সোমবার (২৫ মার্চ)  রাতে হঠাৎ করে ঝড় সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।
শিলা-বৃষ্টিতে উপজেলার নছিরামপুর, রামেশ্বরপুর মাজপাড়া, কচুয়া,সহ বিভিন্ন গ্রামে ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার শতাধিক বসত বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে। আরও ক্ষতি হয়েছে আম-লিচুসহ অন্যান্য ফল ও গাছ পালার। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মাজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া
 বলেন, এ এলাকায় হঠাৎ করে রাতে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি সাধন হয়। এছাড়া অনেক বসত বাড়ি ও গাছপালা নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ বলেন,আটঘরিয়া  উপজেলায় করলা,ভুট্টা, কলাগাছ সহ ১২ হেক্টর জমির ফসলের আংশিক  ক্ষতি হয়েছে।
ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে। তবে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কাটামাড়াইয়ের কাজ শেষে কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর