মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালন

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

২৬ মার্চ, ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

১৯৭১ সালের এই দিনে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মাতৃভূমিকে মুক্ত করার ডাক দিয়েছিলেন। তিনি শত্রু সেনাদের বিতাড়িত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার আহ্বান জানান। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন।’

তারই ধারাবাহিকতায় পাবনার ফরিদপুর উপজেলা প্রশাসন কৃর্তক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত হয়। ফরিদপুর উপজেলা সৃতিসৌধে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিত্রে ফুলের তোরা দিয়ে সম্মান জানানো মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: শিরিন সুলতানা সহকারী কমিশনার ভূমি মোছা : মুর্শিদা খাতুন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো : গোলাম হোসেন গোলাপ, থানা অফিসার ইনর্চাজ মো : হাফিজুর রহমান, পৌর মেয়র খ,ম কামরুজ্জামান মাজেদ, ভাইসচেয়ারম্যান মো নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মুক্তি, ফরিদপুর উপজেলা সকল মুক্তি যোদ্ধা ও তার পরিবারবর্গ। সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আওয়ামী লীগের অংগসংগঠনসহ বিভিন্ন দলীয় অংগসংগঠন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর