মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:১২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল সালাম (৪২) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেন থানা পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার সাড়াঁ ইউনিয়ন মাজদিয়া ইসলাম পাড়া গ্রামের  নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. আব্দুল সালাম ওই গ্রামের মৃত মেহের আলীর  ছেলে। ঈশ্বরদী থানার উপপরিদর্শক আব্দুল বারী জানান, গত ২০০৫ সালে ঈশ্বরদী থানায় একটি মাদক মামলায় মো. আব্দুল সালাম নামে দায়েরকৃত মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর সালাম পতালক ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাড়াঁ ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর