শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ফরিদপুরে চাউল কলের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

পাবনার ফরিদপুরে চাউল কলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে কলের মালিকসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০. ৩০ মিনিটের দিকে ফরিদপুর উপজেলার কাশিপুর মধ্যে পাড়া গ্রামের একটি চালকলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৫৫) এবং চাতালে কর্মরত মহিলা শ্রমিক গোপাল নগর গ্রামের পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)। শিশুটির নানি ঐ চালকলের চাতালে কাজ করতো সেই সুবাদেই আসতো।

জানা যায়, কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের চালকলের ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় মালিক জাহাঙ্গীর আলমের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেনের গায়ে বয়লারের টুকরো এসে পড়লে গুরুতর আহত হয় সে। পরে তাকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। পরে আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর