মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে বিনামূল্যে ৫ শতাধিক কোরআন শরীফ বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন

‘চাটমোহর ফাউন্ডেশন’ এর উদ্যোগে উপজেলার ৮০টি মসজিদ,হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ,রেহাল ও নামাজের সময়সূচি বিতরণ করা হয়েছে।

চাটমোহর পৌরসভার পাঠানপাড়া জামে মসজিদে রোববার (১৭ মার্চ) বাদ জোহর কোরআন শরীফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি সরদার আসিফ আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম,চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধ্যক্ষ মোঃ আঃ রহিম কালু,পৌরসভার কাউন্সিলর নুর ই হাসান খান ময়না,আলহাজ¦ মোঃ কোরবান আলী,মোঃ আফজাল হোসেন,চাটমোহর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মন্ডল,অর্থ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন কিশোরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মওলানা মুফতি মফিজ উদ্দিন।

চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি সরদার আসিফ আরাফাত জানান,উপজেলার ৮০টি মসজিদ,মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫ শতাধিক পবিত্র কোরআন শরীফ,রেহাল ও নামাজের সময়সূচি বিতরণ করা হয়েছে। চাটমোহর ফাউন্ডেশন মানব কল্যাণে নানা কার্যক্রম অব্যাহত রাখবে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর