মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মামুন হোসেন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন

পাবনায় জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চিত্রাঙ্কন, রচনা ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার (১৭ মার্চ) দুপুরে জেলা পরিষদের আব্দুর রশিদ হলে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন এবং বিশেষ অতিথি হিসেবে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ,  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল ও মহিলা প্যানেল চেয়ারম্যান আইরিন কিবরিয়া কেকা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই প্রজন্মের কাছে বিশেষভাবে পরিচিত করতেই এই আয়োজন জানিয়ে বক্তব্য দেন অতিথিরা। তারা জানান, দেশ গঠনে বঙ্গবন্ধুর যে ত্যাগ সেগুলো সম্পর্কে এই শিক্ষার্থীদের জানতে হবে। বঙ্গবন্ধুর ত্যাগের মহিমায় নিজেদের সমৃদ্ধ করার মধ্য দিয়ে সুনাগরিক হয়ে উঠতে হবে। এধরনের প্রতিযোগিতায় অংশ নেয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ সম্পর্কে জানবে এবং এটিই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য বলেও জানান অতিথিরা। এর আগে শনিবার মোট ৪টি বিভাগে প্রায় আড়াইশো স্কুল শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর