শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহরে মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

পাবনার চাটমোহরে মোটর সাইকেল দুর্ঘটনায় শামছুল হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের মোঃ হানেফ প্রামানিকের ছেলে। রবিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মথুরাপুর ভাদ্রা বটতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তার নিজ বাড়ি আনকুটিয়া থেকে ব্যবসায়িক কাজের জন্য মোটর সাইকেল নিয়ে চাটমোহরে উদ্দেশ্যে আসছিল। উপজেলার ভাদ্রা বটতলা নামক স্থানে পৌঁছালে চাটমোহর থেকে পাবনাগামী একটি ট্রাক সামনা সামনি ধাক্কা দিলে মোটরসাইকেল সহ সিটকে পড়ে যায় শামছুল। স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে পাবনা সদর হাসপাতালে রেফার করেন। পাবনাতে পৌঁছানোর আগেই পথে মধ্যেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চালক পলাতক। ঘটনার স্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর