মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে কনফেকশনারীর দোকানে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে একটি কনফেকশনারীর দোকানে আগুন লেগে ছাই হয়ে গেছে। মঙ্গলবার  ১৩ মার্চ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঈশ্বরদী উপজেলা রোডস্থ ব্রাক অফিসের পাশে সাজেদা ফাউন্ডেশনের সামনে একটি কনফেকশনারী দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশা চালক জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি ওখানে আগুন লেগে দাও দাও করে জ্বলছিল। সেই মুহূর্তে সাজেদা ফাউন্ডেশনের সামনে কনফেকশনারী দোকান মালিককে জানাই আপনার প্রতিষ্ঠানের সামনের দোকানে আগুন জ্বলছে আপনি চলে আসুন। দোকান মালিক আসতে আসতেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস  এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের  মালিক মো. আব্দুল সেলিম জানান, প্রতিদিনের ন্যায় আমি রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। রাত ৩ টার দিকে এক রিক্সাচালক আমার পরিচিত মোঃ শহিদুল আলমের মোবাইলে ফোন করে বলে যে, আমার উক্ত ঢোপ দোকান ঘরে আগুন লেগেছে। তখন সাজেদা ফাউন্ডেশন দায়িত্বরত শহিদুল ইসলাম  আমাকে জানালে আমি আমার উক্ত দোকানের সামনে এসে দেখি ফায়ার সার্ভিসের লোকজন আমার দোকানে লাগা আগুন নিভাচ্ছে। ততক্ষণে আমার দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় সোয়া ২ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কি ভাবে আগুনের সূত্রপাত টি ঘটেছে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর