মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে করিমন চাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন

পাবনার চাটমোহরে দুধের ক্যান বোঝাই করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের অমৃতকুন্ডা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রিমি উপজেলার অমৃতকুন্ডা গ্রামের জাইদুল ইসলামের মেয়ে ও উপজেলার সেন্ট রীটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। নিহতের খবর পেয়ে সড়ক অবরোধ করে স্কুল শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১২টার দিকে কোচিং শেষ করে এক সহপাঠীর সাথে বাড়ি ফিরছিল রিমি। পথিমধ্যে অমৃতকুন্ডা মাদ্রাসা এলাকায় বিপরিদ দিক থেকে আসা দুধের ক্যান বোঝাই একটি করিমন গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রিমি খাতুনকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিমি খাতুনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই করিমনের চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টার দিকে সেন্ট রীটার্স হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর