মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে বিদেশী পিস্তল গুলিসহ যুবক আটক 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে বিদেশী পিস্তলসহ শাহরিয়ার আজাদ উৎসব (১৯) নামের এক যুবককে আটক করেছে সিপিসি-২, র‌্যাব-১২, পাবনা। গত  রোববার (১০ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা থেকে আওতাপাড়াগামী আধাপাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. শাহরিয়ার আজাদ উৎসবের কাজ থেকে একটি (৭.৬২ এম এম) বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি  একটি ম্যাগাজিন, একটি মোবাইল সেট, দুটি সীমকার্ড ও নগদ ১৮৫/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত মো. শাহরিয়ার আজাদ উৎসব ঈশ্বরদীর বাঁশেরবাদা স্কুলপাড়ার মো. আজাদুর রহমানের ছেলে। র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, আটককৃত শাহরিয়ার আজাদ উৎসব দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে একজনকে পলাতক দেখিয়ে দুজনের নামে অস্ত্র মামলা দায়ের করেছে। অস্ত্রসহ আটক শাহরিয়ার আজাদ উৎসবকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর