মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলডাঙ্গা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জামিল হায়দার জনি, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

❝ দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো ❞ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বাহির উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান এর সভাপতিত্বে ও নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসিবুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জহুরুল ইসলাম সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর