মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় উল্টে যাওয়া অ্যাম্বুলেন্সে মিলল বিপুল পরিমাণ মাদক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে মিলল ফেন্সিডিল ও গাঁজা। আজ সোমবার (৪রা মাচর্) দুপুর একটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এই মাদক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি দল।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান জানান, আজ সকালে এলাকাবাসী জানায় উপজেলার চৌগ্রাম এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। এমন খবরে সেখানে যায় হাইওয়ে পুলিশের একটি দল। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে এর ভিতর থেকে ৩৬০ বোতল ফেন্সিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের চালক এবং মাদক বহনকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ মাদকদ্রব্যসহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নম্বর ধরে চালক এবং মাদক বহনকারীদের আটকের চেষ্টা করছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর