মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সাঁথিয়ায় ট্রাক দুর্ঘটনায় নিহত-১

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় আকসেদ আলী মন্ডল (৮৩)নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলা নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের মৃত নওশের আলী মন্ডলের ছেলে।
এ সময় একই গ্রামের জহুরুল ইসলাম(৩৫)শাহিদা খাতুন (৩৭)নূর ইসলাম মন্ডল (৬০) ও রতন মোল্লা(৩০) নামের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রোববার(৩মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাবনার ডেমরা—বাঘাবাড়ি আঞ্চলিক মহা সড়কের পাথাইলহাট বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার দিন আকসেদ আলী মন্ডল বড় পাথাইলহাট বাজারে একটি চায়ের দোকানে বসে স্থানীয়দের সাথে চা খাচ্ছিলেন। এ সময় ডেমরা থেকে ছেড়ে আসা বাঘাবাড়িগামী ট্রাকের চাকা পামচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চায়ের দোকানের ভেতর ঢুকে পড়লে ঘটনাস্থলেই আকসেদ আলী মন্ডল মারা যান। এ সময় আরো চারজন আহত হন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্ত(ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে বীর মুক্তিযোদ্ধা আকসেদ আলী মন্ডল মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর