মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ফরিদপুরে ৩০ কেজি গাঁজাসহ এক জন গ্রেফতার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

পাবনার ফরিদপুরে মো: নূরুল ইসলাম( ৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর থানা পুলিশ।
রবিবার ( ৩ মার্চ) রাত চারটার দিকে এসআই মো: সেলিম রেজা (নি:)/ ও তার ফোর্সসহ পুলিশের এক বিশেষ অভিযানে, ডেমড়া ইউনিয়ন চকচকিয়া গ্রামস্ত ফরিদপুর – বাঘাবাড়ি গামী রাস্তায়, এক আন্তজেলা মাদক কারবারি আটক করা হয়।
আটক নূরুল ইসলাম চাটমোহর উপজেলার বেজ পাড়া গ্রামের মৃত বজলুল রহমানের ছেলে। অভিযানকালে পুলিশের উপস্তিতিতা টের পেয়ে আরো চার জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তারা হলেন মো: শহিদুল ইসলাম (৩৯), মো: ওমর আলী প্রামাণিক ( ৫১),মো: সিরাজুল ইসলাম (৫৪)।

পুলিশ জানাই, আসামি নুরুল ইসলাম ( ৫০) এর হেফাজত হইতে একটি ভাড়া করা সি এন জিতে ওঠানোর সময় তিন টি প্লাস্টিকের বস্তার মধ্যে হালকা গোলাপি রঙের পলিথিনে মুড়ানো সর্বমোট ৩০ কেজি গাজা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানতে পারে,আসামি সিরাজুল হোসেন (৫৪) লালমনিরহাট হতে উল্লেখিত গাঁজা অন্যান্য আসামিদের নিকট সরবরাহের জন্য নিয়ে আসে।উক্ত ঘটনা ফরিদপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর