মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ৯ বিএনপি নেতাকে নাশকতা মামলায় কারাগারে প্রেরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নাটোরের সিংড়া উপজেলার ৯ বিএনপি নেতাকে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার মামলায় অভিযুক্ত ১৪ জন নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহম্মেদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানী শেষে ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। অপর ৫ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। আইনজীবি নাজমুল হক জানান, গত ৫ জানুয়ারী রুজুকৃত এই বিশেষ ক্ষমতা আইনের মামলায় সকলেই হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আজ মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহম্মেদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন সকলেই। আদালত যাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন তারা হলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহার উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, সুকাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান তালুকদার ডালিম অপর যুগ্ম আহ্বায়ক বাবলু, কলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশিদ রিপন, ইটালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের টগর, শেরকোল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে ভরছে। সরকারের এই ফ্যাসিবাদী আচরণে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এখন কারাগারের অন্ধকারে দিন যাপন করছে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবী জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর