মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে পাওনা সাত হাজার টাকার জন্য ছেলেকে গাছের সঙ্গে বেঁধে প্রহার করার খবর শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে হৃদক্রীয়া বন্ধ হয়ে মারা গেলেন মা সেলিনা বেগম (৫২)। ঘটনাটি ভিন্নখাতে চালানোর জন্য কয়েক ঘন্টা চেষ্টাও চালানো হয়। কিন্তু ৯৯৯ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা নুরুল্লাপুর কুতুব মোড়ে এই ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম ওই এলাকার আইয়ুব আলী সরদারের স্ত্রী। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সুত্রে জানা যায়, লক্ষীকুন্ডু  নুরুল্লাপুর এলাকার আইয়ুব আলী সরদারের ছেলে লিমনের নিকট থেকে একই এলাকার নাসিমের ছেলে বিপুল কলা কেনাবেচা বাবদ সাত হাজার টাকা পাওনা ছিল। কয়েকদিন পূর্বে নাসিম ও তার ছেলে বিপুল সেই টাকার জন্য লিমনকে আটক করে। তখন লিমনের বড় ভাই সুমন মধ্যস্থকারী হিসেবে কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দিতে চেয়ে ছোট ভাইকে ছাড়িয়ে আনেন। কিন্তু সময়মত টাকা দিতে পারেনি সুমন। এরই ধারাবাহিকতায় দুপুরে বাড়ি থেকে বের হয়ে ডিম আনার জন্য কুতুব মোড়ে গেলে সুমনকে ধরে গাছের সঙ্গে বেঁধে নাসিম ও তার ছেলে বিপুল ও তাদের সহযোগি ফন্টু মিলে প্রহার করতে থাকে। খবর শুনে রান্না চলাকালেই ভাত ও তরকারি চুলাই রেখেই সুমনের মা সেলিনা বেগম ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে যান। ছেলেকে বেদম প্রহার করতে দেখে বাঁচানোর চেষ্টাকালে অচেতন হয়ে মা সেলিনা বেগম পড়ে যান। দ্রুত উদ্ধার করে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন। সুত্রগুলো মতে, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা পুলিশকে না জানিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের চেষ্টা করেন। কিন্তু নিহতের স্বজনরা অসহায় হয়ে ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর