মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ এমপি।
সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম, পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান, আটঘরা থানার অফিসার ইনচার্জ মোঃ হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ গফুর মিয়া।
ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খান, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান  পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন শেখ, লন্ডন প্রবাসী ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাদের মাখন।
বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলজার হোসেনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান,  আটঘরিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া  উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ সাইদুর রহমান ।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৬ টি ইভেন্টে বিদ্যালয় এর প্রায় ৯ শতাধিক  শিক্ষার্থী অংশ নেয়।
ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনসুর আলী, মোঃ আব্দুর রাজ্জাক, মোছাঃ মিনুয়ারা খাতুন, মোঃ গাফফার জামান, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম মোছাঃ জাকিয়া খাতুন, মোঃ মিলন আহমেদ, মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের ধারাবর্ণনা দেন মোঃ আসাব উদ-  দৌলা, মোঃ তোজাম্মেল হক শেখ, মোঃ আব্দুল্লাহ আল-হোসাইন, মোঃ শামীম আহমেদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর