মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সম্প্রদান শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার বাঐখোলা মোড়ে অবস্থিত” সম্প্রদান শিক্ষালয়ের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭ ফেব্রুয়ারী) সারাদিন ব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইশারত আলী।
সম্প্রদান শিক্ষালয়ের ক্রীড়া অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল।
সম্প্রদান শিক্ষালয়ের উপদেষ্টা মন্ডিলর সদস্য মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্ব এবং প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন পান্না,
পাচুরিয়া মুক্তি যোদ্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি আলহাজ আশরাফ আলী, উপজেলা কিন্ডাগার্টের সাধারণ সম্পাদক মিনারা পারভীন,
বিশিষ্ট সমাজ সেবা আলহাজ্ব আনসার আলী, আব্দুল রব, আব্দুল হামিদ, সাবেক ইউপি সদস্য রোকসান পারভিন, বেলাল হোসেন,  সাবেক জেলা পরিষদের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা পারভীন,
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদা খাতুন শিশু শিক্ষা নিকেতনের পরিচালক আকিলুর রহমান,  সাফল্য শিক্ষা পরিবারের পরিচালক জাকারিয়া হোসেন, আল আযহা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম মোল্লা প্রমুখ।
সারাদিন ব্যাপি ৪০টি ইভেন্টের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়ানুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্র ছাত্রী উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর