মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেনাপোলে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

যশোরের বেনাপোলে প্রথম শ্রেনীর এক শিশু  শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল।

এসময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষককে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে রোববার সকালে যশোর সদর হাসপাতালে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, থানায় অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত সময়ে ধর্ষণকারী ইকবালকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর