মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (১৮) যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেল স্টেশনের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শরৎনগর রেল স্টেশনের পশ্চিমে আঞ্জু সরদারের বাড়ির পাশে রেল লাইনের উপর বসেছিল অজ্ঞাত ওই যুবক। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবক রেল লাইনের নিচে ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের পরনে নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট ও কালো রঙের সোয়েটার রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর