মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ার হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল, ভাইস চেয়ারম্যান তপু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বাংলাদেশের আদর্শগ্রাম খ্যাত নাটোরের সিংড়ার হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে শেষ হয় বিকেল ৪টায়। পরে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের ১৭তম নির্বাচন ২০২৪ এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম তালুকদার।

চেয়ারম্যান পদে ২২২ ভোট পেয়ে বিজয়ী হন আমিনুল হক মন্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান আল তৌফিক পরশ পান ১৯০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২১২ ভোট পেয়ে বিজয়ী হন শাকিল আহমেদ তপু। এ পদে মো. জুলফিকার পান ১৬৫ ভোট ও আফজাল ফকির পান ৩৬ ভোট। মোট পুরুষ ভোটার ৬২৮, ভোট পড়েছে ৪১৭টি। নষ্ট ভোট ৫টি।

জানা যায়, ১৯৪০ সালের ১লা জানুয়ারি হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা করা হয়। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে গ্রামের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু পরিচালিত হয়। ২৩ সদস্যের সামাজিক উন্নয়ন পরিষদে একজন চেয়ারম্যান, একজন ভাইস-চেয়ারম্যান ও ২১ জন নির্বাহী সদস্য থাকেন। এছাড়া কমিটির বাইরে পাঁচজন উপদেষ্টাও থাকেন। দুই বছর পরপর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয়। নির্বাচনে শুধু পুরুষরাই ভোটে অংশগ্রহণ করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর