মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় মাদক মামলার নারী কাউন্সিলর সিমা গ্রেপ্তার 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায়  মাদক মামলার  ওয়ারেন্টভুক্ত আসামি মাদক সম্রাজ্ঞী এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে আটঘরিয়া থানা পুলিশ | গ্রেপ্তারকৃত শারমীন আক্তার সিমা (৩০) জেলার আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী  কাউন্সিলর ।
সোমবার দিবাগত রাতে পৌরসভার দেবোত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শারমীন আক্তার সিমা  আটঘরিয়া পৌরসভা   দেবোত্তর এলাকার মো: জিল্লুর রহমানের মেয়ে | এছাড়া সে একজন চিহিৃত মাদক কারাবারি ও মাদক সম্রাজ্ঞী  নামে পরিচিত।
এ বিষয়ে আটঘরিয়া থানার এসআই আব্দুল লতিফ  বলেন, গ্রেফতারকৃত শারমিন আক্তার (সিমা) মাদক মামলার গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানায় তার নামে একটি মাদক মামলা রয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে সিমাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলার গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি সিমাকে মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর