মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহর ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ লি.) ৪২তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা পল্লী ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসানুল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,সমিতির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান,পরিচালক মোঃ শাহজাহান আলী,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকত ওসমান মিয়া প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া এই সমিতিকে বাঁচাতে সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান। তারা চাটমোহর উপজেলার সকল সমবায় সমিতিকে নিয়মের মধ্যে এনে ঋণদান ও আদায়,শেয়ার,সঞ্চয় উত্তোলনসহ সকল বিষয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করার আনুরোধ করেন। একইসাথে প্রতিটি কেন্দ্রীয় সমিতিকে সরকারি অর্থ বরাদ্দেরও দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর