মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রিজর প্রেমের টানে আমেরিকা থেকে পাবনায় চলে এলো তরুনী

সিমলান সিদ্দিক, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ১:৪৮ পূর্বাহ্ন

প্রেমের টানে বাংলাদেশে এসে পাবনার ঈশ্বরদীর আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে ঘর বেঁধেছেন আমেরিকার তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা।

আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারাখালীর আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করেন।

হারলি এবেগেল আইরিন ডেভিডসন বাংলাদেশে এসে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা ঈশ্বরদী শহরের পিয়ারাখালী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেতেছেন।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই বাসায় গিয়ে তাদের সঙ্গে আলাপকালে রিজু ও ডেভিডসন জানান, এক বছর আগে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন।

রিজু জানান, আমরা ভালোবেসে বিয়ে করেছি। প্রতিদিন অনেক লোকজন আসছেন ডেভিডসনকে দেখতে।

নতুন সংসার কেমন লাগছে- জানতে চাইলে ভাঙা ভাঙা বাংলায় ডেভিডসন বলেন, আমি ভালো আছি, আমার ভালো লাগছে।

আসাদুজ্জামান রিজুর বাবা আব্দুল লতিফ বলেন, আমরা পারিবারিকভাবে এ বিয়ে মেনে নিয়ে ওদের নতুন সংসার গুছিয়ে দিচ্ছি। ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু বলেন, ওরা ভালো আছে। তাদের ভবিষ্যত সাফল্যমন্ডিত হোক এটাই কামনা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর