মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বালনের মাধ্যমে ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ৭১ পাবনা-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এমপি। সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সহকারী অধ্যপক শফিকুল ইসলাম শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি সুবীর কুমার দাশ, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, অবসর প্রাপ্ত অধ্যক্ষ আইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহাম্মেদ কিরণ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র- ছাত্রী এসময় উপস্থিত ছিলেন। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নব নির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি সুবীর কুমার দাশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর