মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ১০ 

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাস মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৩৮) এক ব্যাক্তি নিহত হয়েছে ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন, নাটোর সদরের মুক্তার হোসেন (৪০), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ওসমান গনি (৩৫), চাপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলার আইনুল ইসলাম (৫০) ও রাজপারা রাজশাহী এলকাকার বাবলু হোসেন (২৫)।
এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আহত মুক্তার হোসেন জানান, ঢাকা থেকে আসা রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস্ নামের বাসটি বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় পৌছালে নাটোর থেকে ছেড়ে আসা ঢাকা গামী আরপি পরিবহন নামের বাসাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই একজন নিহত হয় ও তিনিসহ অন্তত ১০জন আহত হয়েছে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বাস দুইটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের পরিচয় সানাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর