মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ভাঙ্গুড়া প্রেসক্লাবের নতুন কমিটির যাত্রা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৯:৩০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি রায়হান আলী সভাপতি ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৪ সদস্যের এই কমিটি সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্তরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এরপর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন নতুন কমিটির সদস্যরা। এর আগে সরকারি ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও নতুন কমিটি গঠনের নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত মোঃ শহীদুজ্জামান রবিবার সন্ধ্যায় এই নতুন কমিটি ঘোষণা করেন। আগামী দুই বছর এই নতুন কমিটি দায়িত্ব পালন করবেন।
নতুন এই কমিটির উপদেষ্টা সাবেক সভাপতি অধ্যাপক মোঃ মাহবুব-উল-আলম বাবলু। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হলেন দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, সহ-সভাপতি দৈনিক কাল বেলার প্রতিনিধি প্রভাষক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন, কোষাধক্ষ্য দৈনিক জবাবদিহির মিনু রহমান খান, দপ্তর সম্পাদক দৈনিক যুগান্তরের শাহিবুল ইসলাম পিপুল। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি অধ্যক্ষ বদরুল আলম, আমার সংবাদের প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক খবর পত্রের প্রতিনিধি গোলাম রাব্বি ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মামুনুর রশিদ। সোমবার সন্ধ্যায় নতুন কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগের কমিটির সভাপতি ও সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে আহবায়ক করে ৩ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটি উপজেলার সকল সংবাদ কর্মীদের নিয়ে বিশেষ মিটিং ডাকেন। সেখানে উপস্থিতি সংবাদকর্মীদের কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্য পদে প্রার্থী নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর