মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মেলান্দহে মদ, গাঁজাসহ দু’জন গ্রেফতার

জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১ কেজী গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭ জানুয়ারী দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তারেক মাহমুদের নেতৃতে একটি চৌকস অভিযানিক দল মেলান্দহ বাজারের হাইস্কুল রোডের CHILOX রেস্টুরেন্টে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে রেস্টুরেন্টটির মালিক ফাহিম হাসান লাদেন (২৪) কে McDowell’s নামের ৪৪ বোতল ভারতীয় বিলাতী মদসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার ফাহিম উপজেলার গোবিন্দপুর নাংলা এলাকার আব্দুল হালিমের ছেলে।

অন্যদিকে একইদিন রাতে উপজেলার কাজাইকাটা গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ নুর ইসলাম (৫৬) নামে আরও একজনকে তার নিজ বাড়ী থেকে ১কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার নুর ইসলাম ঐ এলাকার মৃত শাহাজাদা শেখের ছেল।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মেলান্দহ থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তও করবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর