মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে ফসলি জমিতে পুকুর খনন করায় জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেলঘরিয়ায় দুই ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে হান্ডিয়াল ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগের স্থানীয় নেতা রিপন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রিপন হোসেন হান্ডিয়াল গ্রামের মৃত খন্দকার মোজাম্মেল হকের ছেলে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন হান্ডিয়ালের বেলঘরিয়ায় অভিযান চালিয়ে মাটি কাটার এস্কভেটরসহ চলককে আটক করেন। পরে ফসলি জমিতে মাটি কেটে পুকুর খনন করার দায়ে পুকুর খননের মূল উদ্যোক্তা রিপন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

একই কারণে সোমবার অপর একটি অভিযান চালিয়ে হান্ডিয়াল ইউনিয়নের বেলঘরিয়ার আজিজুল হককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন।

এলাকাবাসী জানান,নিয়ম কানুনের কোন তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই রিপন হোসেন দুই ফসলি জমিতে পুকুর খনন করছিলেন। পুকুর খননের এই মাটি ১৫/২০টি ট্রলি যোগে পাঠানো হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এই মাটি বিক্রি করা হচ্ছিল বিভিন্ন স্থাপনার খাল ভরাটে। এলাকাবাসী অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর