মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আখ চুরির প্রতিবেদন করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, অভিযুক্ত মৌসুমী আখ ক্রয় করণিক সুইটসহ ৭ জনের নামে মামলা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় আখ চুরির প্রতিবেদন করতে গিয়ে দৈনিক ইত্তেফাক ও প্রতিদিনের বাংলাদেশের দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম তপু বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলমের আদালতে ৭ জনসহ অজ্ঞাত আরও ২-৩ কে আসামী করে এ মামলা রুজু করেন। ভুক্তভোগী আরেক সাংবাদিক প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিবেদক খাদেমুল ইসলাম। মামলা সুত্রে জানা গেছে, নাটোর সুগার মিলস্ লি. এর অধীনস্থ আরাজি মাড়িয়া আখ ক্রয় কেন্দ্রে প্রভাত খাটিয়ে ওই কেন্দ্রের মৌসুমী আখ ক্রয় করণিক এ.এস.এম আল-আফতাব খান সুইট (৪২) দীর্ঘদিন থেকে তার অন্যান্য (সকল আসামী) সহযোগীদের নিয়ে আখচাষীদের বোকা বানিয়ে বিল ও ওজনে কারচুপি করতেন। এ নিয়ে বেশ কয়েকবার মিলস্ কতৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। সম্প্রতি ফারুক হোসেন নামের এক আখচাষী এনিয়ে অভিযোগ করে। বিষয়টি গুরুত্ব দিয়ে গত ১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য ওই আখ ক্রয় কেন্দ্রে গেলে মৌসুমী আখ ক্রয় করণিক সুইটসহ তার সহযোগীরা সাংবাদিকদের ওপরে অতর্কিত হামলা করে সাংবাদিকতার কাজে ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। ওই মূহুর্তে প্রাণে বাঁচতে দূত ওই স্থান ত্যাগ করতে লাগলে আখ ক্রয় কেন্দ্রের রাস্তার ওপরে আসামীরা এসে আবারও সাংবাদিকদের মোটরসাইকেল রোধ করে রাখে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি বুলবুল আহম্মেদ জুয়েল বলেন, ১নং আসামী সুইট অন্যান্য আসামীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন যাবৎ আখ চাষীদের ফাঁকি দিয়ে ওজনে কারচুপি করত, সাংবাদিকরা তা তুলে ধরার চেষ্টা করলে আসামীরা সাংবাদিকদের আঘাত করে ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করে। বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত বাগাতিপাড়া পৌর মেয়রকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর