মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আমিনপুর থানা এলাকায় যুবকের রহস্যজনক মৃত্যু

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

পাবনা আমিনপুর থানা এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য আমিনপুর থানা হিমাগারে রেখেছেন।
পাবনা বেড়া উপজেলার  আমিনপুর থানা এলাকার টাংবাড়ী পশ্চিম পাড়া গ্রামে শুক্রবার রাতে এঘটনাটি ঘটেছে বলে জানাযায়।দুই সন্তানের জনক নিহত জুলহাস টাংবাড়ী পশ্চিমপাড়া  গ্রামের মৃত কাশেম শেখের ছেলে।
নিহত জুলহাসের স্ত্রীর দাবি গত রাতে  তার স্বামী মদপান করে মাতাল অবস্থায় বাড়ীতে ফিরে পাশের একটি ইটের দেয়ালে মাথা ঠুকলে মাথা ফেটে রক্ত পড়ে মারা গিয়েছে।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, পাশের বাড়ির খালাতো ভাই হালিম এবং নিহত জুলহাসের আপন দুই ভাই মিলে জুলহাসকে শাসনের নামে মারধর করে।
পরে মারধরের সেই আঘাত সহ্য করতে না পেরে এবং মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
উক্ত ঘটনা সম্পর্কে সাংবাদিকরা মৃত জুলহাসের খালাতো ভাই হালিমের সাথে কথা বলতে গেলে সে সাংবাদিকদের জানায় বড় ভাই হিসাবে আমি তাকে শাসন করেছি। শুধু আমি না তার আরও দুই ভাইও মারধর করেছে তাকে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন আমিনপুর থানা পুলিশ। এ বিষয়ে আমিনপুর থানায় একটি অপমৃত্য মামলা এবং লাশ ময়না তদন্তের জন্য  পাবনা মেডিকেলের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
 ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বল জানিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হারুনুর রশিদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর