মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আশুলিয়ায় ১০৩ গ্রাম হেরোইনসহ আটক ১

রিপন মিয়া, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

রাজধানীর অদূরে সাভার, আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ১০৩ গ্রাম হেরোইন জব্দ করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মফিজুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মফিজুল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়৷ তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। র‌্যাব জানায়,বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪,সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে,আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী আমবাগান এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের সময় একজনকে আটক করে। পরে তার হেফাজত থেকে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল ১০ লাখ টাকা। র‌্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেপ্তার মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর