মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ধর্ষণ চেষ্টায় তিন যুবক আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ধর্ষণ চেষ্টায় তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারী) রাত ৮টায় উপজেলার তাজপুর ইউনিয়নের ভাদুড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীর পরিবার মামলা করলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূক্তভোগী কিশোরী (১৬) তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বুধবার আনুমানিক রাত ৮টায় মামার বাড়ির সামনে বখাটে তিন যুবক ভূক্তভোগী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভূক্তভোগীর চিৎকারে লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, ভাদুড়ি পাড়ার আজাদ আলীর ছেলে আরিফ আলী (২২), হেলাল উদ্দিনের ছেলে হাসান আলী (২৪) ও লতিফের ছেলে সুমন আলী (২৬)।
এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায়  মামলা করেছে ভূক্তভোগী কিশোরীর মা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, ধর্ষণ চেষ্টায় তিনজনকে আটক করে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর